1
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড টাইলস উৎপাদনের দুটি ইউনিট এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। উৎপাদন লাইনের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২৩ জুলাই থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত কোম্পানিটির টাইলস উৎপাদনের লাইন-৩ ও লাইন-৪ বন্ধ থাকবে। তবে এ সময় লাইন-১ ও লাইন-২-এ স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলবে।
RAKCERA


