Dominage Steel Building Systems disclosed yesterday that its board had recorded the transfer of 30.7mn shares, about 31 percent of its 100mn, to Akij Resource and two of its top executives, and approved a new board.
জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে শেষ হওয়ার পর আজ ১ অক্টোবর থেকে পুনরায় নিয়মিত উৎপাদন কার্যক্রমে ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। এর আগে গত ৭ সেপ্টেম্বর কারখানার রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল কোম্পানিটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর তাদের কারখানার জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হওয়ায় কারখানাটি পুনরায় চালু করে নিয়মিত পরিচালন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ডিএসইতে প্রকাশিত এক তথ্যে সিভিও পেট্রোকেমিক্যাল জানিয়েছিল, কারখানায় জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হওয়ায় সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। ওই সময় কোম্পানিটি রক্ষণাবেক্ষণ কাজ শেষ করার পর নিয়মিত কার্যক্রম পুনরায় চালুর কথা জানিয়েছিল।
সর্বশেষ তথ্যমতে, নির্ধারিত সময়ের মধ্যেই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। ফলে ৩০ সেপ্টেম্বর কাজ শেষ করার পর পরদিন অর্থাৎ আজ ১ অক্টোবর থেকে কারখানার নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির কার্যক্রমের মধ্যে রয়েছে পেট্রোলিয়ামজাত পণ্য পরিশোধন ও সংশ্লিষ্ট উৎপাদন কার্যক্রম। জরুরি রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বন্ধ থাকার পর কারখানার কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফেরার তথ্য জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানিটি আরও জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় এখন থেকে তাদের নিয়মিত পরিচালন কার্যক্রম চলবে।
অর্থসূচক/
