July 27, 2026 9:43 pm
July 27, 2026 9:43 pm
Home Stock Market সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক: মুনাফায় বড় প্রবৃদ্ধি

সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক: মুনাফায় বড় প্রবৃদ্ধি

by fstcap

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৬৩  পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল। দ্বিতীয় প্রান্তিকে আয়ের বছরের একই সময়ের চেয়ে ইপিএস বেড়েছে প্রায় ৩৭ শতাংশ।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ১ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৭২ পয়সা।

 

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৪ টাকা ২০ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৩ টাকা ৯৪ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ৬০  পয়সা।

অর্থসূচক/

You may also like