Home Stock Market টানা পতনে চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সূচক

টানা পতনে চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সূচক

by fstcap

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স, ডিএসইএস ও ডিএস-৩০—তিনটিই কমেছে।

ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, লেনদেন শেষে বাজারটির প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ৫৫ পয়েন্ট বা ০ দশমিক ৭৩ শতাংশ কমে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ৮ দশমিক ৫৪ পয়েন্ট বা ০ দশমিক ৭৯ শতাংশ কমে ১ হাজার ৭৬ দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৯ দশমিক ২০ পয়েন্ট বা ০ দশমিক ৪৪ শতাংশ কমে ২ হাজার ৬২ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে।

 
 

এদিন ডিএসইতে মোট ১ লাখ ৬১ হাজার ৫৬৮টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ১৮ কোটি ৬০ লাখ ৫৭ হাজার ৫৬৫টি শেয়ার ও ইউনিট। এসব লেনদেনের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকা।

বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৬টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ২৯৯টির দর কমেছে এবং ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। ফলে দিনের লেনদেনে দরপতনের পাল্লা ভারী রয়েছে।

সূচকের পতনে লেনদেন ৪৮৬ কোটি টাকা

You may also like