Home Stock Market প্রথম প্রান্তিকে আমান কটনের আয় বেড়েছে দ্বিগুণের বেশি

প্রথম প্রান্তিকে আমান কটনের আয় বেড়েছে দ্বিগুণের বেশি

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। একই সঙ্গে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণেও উন্নতি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ১২ পয়সা, যা প্রায় ১০৯ শতাংশ বেশি।

কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে বিক্রি ৪২ শতাংশ এবং পরিচালনাবহির্ভূত আয় ৪১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি আয় বেড়েছে। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২৩ পয়সায়, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১১ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৪৭ পয়সা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ঋণাত্মক ১ টাকা ৬ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় নগদ প্রবাহের অবস্থার উন্নতি হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, গ্রাহক ও অন্যান্য উৎস থেকে অর্থ আদায়ের পরিমাণ ১৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহে এ উন্নতি হয়েছে।

এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫৭ পয়সা। এর আগে ২০২৬ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩৩ টাকা ৩৫ পয়সা। ফলে তিন মাসের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ২২ পয়সা।

https://sharenews24.com/article/124984/index.html

ACFL

You may also like