দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে।
শনিবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা হয়েছে।
এর আগে অকটেনের দাম ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা ছিল।
নতুন দাম অনুযায়ী, অকটেন বেড়েছে ২০ টাকা, পেট্রল ১৯ টাকা, ডিজেল ১৫ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বেড়েছে।
আজ রোববার (১৯ এপ্রিল) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
https://bangla.thedailystar.net/environment/natural-resources/electricity-fuel/news-3917421?fbclid=IwdGRzaARQj11jbGNrBFCPUmV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHqskd5R7uPiVed4_Kp54uzVYrFlLDkT3JHxgHcJU48v62qMTX5_cPzZLZ7K6_aem_OKXP_cnIUhS16RmVGHhqwA&sfnsn=wa


