May 29, 2026 11:18 pm
May 29, 2026 11:18 pm
Home Stock Market প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির সভা

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির সভা

by fstcap

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন, সিএফএ এবং বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিএসইসির ভূমিকা, সামগ্রিক কার্যাবলি ও প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, পুঁজিবাজারের ইকোসিস্টেম ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি কর্তৃক বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জিত সাফল্য এবং নির্বাচনী ইশতাহার বাস্তবায়নে বিএসইসির ভবিষ্যৎ পরিকল্পনাসহ পুঁজিবাজারসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। পুঁজিবাজারের সংস্কার ও টেকসই উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিএসইসি কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে বিশেষ সহকারীকে অবহিত করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। —বিজ্ঞপ্তি
 

You may also like