June 17, 2026 10:27 pm
June 17, 2026 10:27 pm
Home Featured পুঁজিবাজার বিষয়ে আলোচনায় আবুল খায়ের হিরুকে ডেকেছেন ডিবি

পুঁজিবাজার বিষয়ে আলোচনায় আবুল খায়ের হিরুকে ডেকেছেন ডিবি

by fstcap

পুঁজিবাজারের বিনিয়োগকারী ও সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরুকে তলব করেছে বাংলা‌দেশ পু‌লি‌শের অপরাধ গো‌য়েন্দা বিভাগ ডিবি । ডিবি প্রধান হারুন অর রশীদ আজ মঙ্গলবার সকাল ১১:৩০ টায় তাকে ডিবির প্রধান কার্যালয়ে তলব করেছেন।

পুঁজিবাজারের সাম্প্রতিককা‌লের নানা সমস্যা বিষয়ে আলোচনার উদ্দেশ্যে হিরু‌কে ডে‌কে পাঠা‌নো হ‌য়ে‌ছে বলে ডি‌বি সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে।

ডি‌বি জানি‌য়ে‌ছে, দে‌শের অর্থনী‌তির সব সূচক যখন ইতিবাচক  তখন এক‌টি চক্র প‌রিক‌ল্পিতভা‌বে সরকার‌কে বিপ‌দে ফেল‌তে পু‌জিবাজার‌কে টা‌র্গেট কর‌ছে। যার ব‌লি হ‌চ্ছে সাধারন বি‌নি‌য়োগকারী।

দীর্ঘদিন যাবৎ পুঁজিবাজারে ক‌য়েক‌টি চক্র অস্থিতিশীল তৈরী করে আসছে। কারসাজির মাধ্যমে ফায়দা লুটে আসছে তারা । বি‌নি‌য়োগকারী‌দের সু‌বিধার কথা ভে‌বে নিয়ন্ত্রক সংস্থার পাশাপা‌শি ডি‌বিও উদ্যোগ নি‌তে শুরু ক‌রে‌ছে । এরই অংশ হি‌সে‌বে বড় বি‌নি‌য়োগকারী হি‌সেবে হিরু‌কে তলব ক‌রে‌ছে সংস্থা‌টির প্রধান ।
পুঁজিবাজারের বিনিয়োগকারী ও সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরু নি‌জের চা‌ক‌রির পাশাপা‌শি বড় ফান্ড ব‌্যবস্থাপনার    ক‌াজ ক‌রে থা‌কেন ।

এর আগে পুঁজিবাজারের নানা সমস্যা চিহ্নিত করণের মাধ্যমে দূরীকরণ করতে সক্রিয় হয়েছেন  ডিবি । সংস্থা‌টি এই ল‌ক্ষ্যে নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে ।

এর আগে পুঁজিবাজারে অস্থিরতা সৃষ্টির অভিযোগে  গত ২৬ এপ্রিল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেন ডিবি । ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম (বার) এর নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ, পিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা জানি‌য়ে‌ছেন, ডিবির এই কার্যক্রমে আস্থা বৃদ্ধি পেয়েছে পুঁজিবাজারে। বি‌নি‌য়োগকারীরা গুজব ও  কারসা‌জির হাত থে‌কে কিছুটা হ‌লেও রেহাই পা‌চ্ছেন। তারা ডি‌বির এই কর্মতার্ন্ড অব‌্যাহত রাখার দাবি জানা‌ন।

source: https://thebiz24.com/পুঁজিবাজার-বিষয়ে-আলোচনা/

 

pujibazar DB bangladesh bd harun ar rashid

You may also like