২০২৬ সালে ১০ কোম্পানির সংরক্ষিত আয় ৫১ হাজার ২৯৯ কোটি টাকা। চিত্রিত ইনফোগ্রাফিক ) অনুসারে প্রতিটি কোম্পানির সংরক্ষিত আয়ের (কোটি টাকায়) তালিকা নিচে দেওয়া হলো:
• স্কয়ার ফার্মা: ১৩,৫৬২ কোটি টাকা
• ওয়ালটন হাইটেক: ৮,৯১২ কোটি টাকা
• বিএটিবিসি: ৫,৩৩৮ কোটি টাকা
• বেক্সিমকো ফার্মা: ৪,৭১৮ কোটি টাকা
• রেনাটা: ৩,৭৩২ কোটি টাকা
• ইউনাইটেড পাওয়ার: ৩,৫৭২ কোটি টাকা
• বিএসআরএম লিমিটেড: ৩,৪০১ কোটি টাকা
• গ্রামীণফোন: ২,৮০২ কোটি টাকা
• বিএসআরএম স্টিল: ২,৬৬৬ কোটি টাকা
• এসিআই: ২,৫৬৫ কোটি টাকা
https://bonikbarta.com/bangladesh/2DbS1QOktjgYnYZb
fcslbd
The Bangladesh Bank (BB) has relaxed lending restrictions for two loan-defaulting companies of the Beximco Group to help them maintain regular business operations. The central bank issued two separate circulars yesterday, granting exemptions to Beximco LPG Unit-1 and Shinepukur Ceramics.
To qualify for the new credit facilities, Beximco LPG Unit-1 must deposit all its income into a designated bank account. It must then use that income to repay its dues to National Bank regularly on a proportional basis, according to the central bank circular.
Under the exemption for Beximco LPG Unit-1, the company will be allowed to open letters of credit (LCs) against 100 percent cash margins and receive working capital financing, despite being a loan defaulter to National Bank. A similar exemption has been granted to Shinepukur Ceramics, which has defaulted on loans from state-owned Sonali Bank.
SPCERA
https://www.thedailystar.net/business/economy/news/two-beximco-firms-get-bb-lifeline-keep-business-going-4297226
Moody’s Ratings, one of the leading global ratings agencies, has revised its outlook on Bangladesh to stable from negative.
It kept the long-term rating at B2.
“The change in outlook to stable from negative reflects our assessment that the acute political and external pressures that drove the negative outlook have eased, leaving risks more balanced at the B2 rating level, even as material structural vulnerabilities persist,” said Moody’s.
The ratings agency said the post-election transition and strong governing mandate have reduced the risk that political uncertainty would derail reforms, while Bangladesh’s external position has improved on rebuilt foreign exchange reserves, a more flexible exchange rate regime and record remittances, which have cushioned higher energy import costs.
“Continued engagement with the IMF and other international financial institutions remains an important anchor for external financing and reform, despite friction over the pace of reforms and ongoing discussions over the terms of a successor IMF programme.”
In June, S&P Global revised its long-term outlook on Bangladesh to negative from stable amid persistent weakness in the banking sector, with additional risks stemming from volatile global energy markets and trade conditions.
A month earlier, in May, another global ratings agency, Fitch Ratings, revised its outlook on Bangladesh’s long-term rating to negative from stable, citing macroeconomic vulnerabilities arising from the country’s significant exposure to the conflict in the Middle East.
https://www.thedailystar.net/business/news/moodys-revises-bangladesh-outlook-stable-negative-4273411
Shares of Sharp Industries and Aamra Technologies have come under heavy selling pressure after the Bangladesh Securities and Exchange Commission (BSEC) directed the Dhaka Stock Exchange (DSE) to investigate abnormal price movements and trading activities.
Sharp Industries’ share price has plunged 42.18% in 11 trading sessions to Tk25.50, while Aamra Technologies has dropped 28.14% in 14 sessions to Tk16.60.
BSEC officials, speaking to The Business Standard on condition of anonymity, said the commission instructed the DSE about two weeks ago to investigate the unusual rise in the companies’ share prices and trading activities.
The DSE has since launched the probe and was asked to submit its findings to the commission within 30 working days.
The investigation will examine whether the shares were subject to market manipulation, coordinated or non-genuine trading, or insider trading involving unpublished price-sensitive information (UPSI).
It will also assess whether the concerned stock brokers, dealers and authorised representatives (ARs) complied with the Margin Rules and relevant BSEC orders, notifications and directives, and whether they facilitated or failed to prevent suspicious trades or committed any other securities law violations.
BSEC has also asked the DSE to raise awareness among the ARs concerned, compliance officers and chief executive officers about suspicious trade execution and regulatory compliance.
Sharp Industries
According to DSE data, Sharp Industries’ share price rose 156% from Tk17 on 15 June to Tk44.10 on 12 August. Amid the sharp rise, the DSE sought an explanation from the company on 11 August over the unusual movement in its share price and trading.
In response, Sharp Industries said there had been no significant change in its business or unpublished price-sensitive information (PSI) to explain the surge.
The stock later came under heavy selling pressure, falling 42.18% in 11 trading sessions to Tk25.50 today (30 August).
The sharp price movement came amid operational challenges at the textile spinning company. Power shortages have cut production by around 40%, from its 70-tonne daily capacity to about 42 tonnes.
With around 120,000 spindles, the production disruption has hit its financial performance. In the nine months to March, the company posted revenue of Tk257 crore but incurred a net loss of Tk65 crore. Its loss per share stood at Tk2.16, while NAV per share was Tk7.92.
The company, however, sees some positive prospects, including confirmed orders for six months, higher product prices, increased export incentives and easing pressure from India’s anti-dumping measures. It expects improved power supply to boost capacity utilisation, help fulfil confirmed orders and potentially secure new ones as competitors face production constraints.
Aamra Technologies
Aamra Technologies’ share price also experienced a sharp rally before the BSEC-ordered investigation.
The stock rose from Tk14.50 on 23 June to Tk23.10 on 9 August, gaining around 59% in less than two months. It subsequently fell 28.14% over 14 trading sessions to Tk16.60 today (30 August). The sharp price movement came despite the company’s weak financial performance.
In FY2025, Aamra Technologies reported a loss per share of Tk3.17, while its NAV per share stood at Tk18.46. The company declared a 0.25% cash dividend.
Aamra Technologies engages mainly in IT infrastructure, networking, data centres, cybersecurity, cloud computing and enterprise technology solutions. It supplies hardware, software and technology-based services to government and private-sector organisations.
Listed on both the DSE and Chittagong Stock Exchange, the company trades under the ticker AAMRATECH.
https://www.tbsnews.net/economy/stocks/sharp-ind-aamra-tech-shares-plunge-after-bsec-probe-1528966
The BSEC investigation will determine whether the sharp price movements in Sharp Industries and Aamra Technologies were driven by genuine market demand or involved manipulation, insider trading, broker-level irregularities or other violations of securities regulations.
- A senior official of the ministry told UNB on Tuesday in anonymity that the IMF has expressed strong reservations regarding Section 18(A) of the Bank Company Act—a controversial provision incorporated into the legislation that creates a legal window to return the ownership of forced-merged or restructured banks back to their previous owners like S Alam. The multilateral lender views this clause as a masked loophole that compromises structural governance and weakens accountability within the financial sector.
https://www.newagebd.net/post/mis/303784/imf-opposes-return-of-s-alam-syndicate
চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট আস্থাহীনতায় গ্রাহকদের ব্যাপক আমানত প্রত্যাহারের মুখে বড় ধরনের তারল্য সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ব্যাংকটিকে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞাপন
রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সহায়তার এ অর্থের মধ্যে দুই হাজার কোটি টাকা নগদ অর্থ হিসেবে দেওয়া হয়েছে। এছাড়া আন্তঃব্যাংক লেনদেনের গুরুত্বপূর্ণ মাধ্যম রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবা সচল রাখতে আরও ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।
দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংকে সম্প্রতি আবারও অস্থিরতা ও গভীর তারল্য সংকট দেখা দেয়। ব্যাংকটির শীর্ষ নেতৃত্বে আকস্মিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমের নিয়োগকে কেন্দ্র করে সাধারণ গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়। এর প্রভাবে এক সপ্তাহে প্রায় ৫ হাজার কোটি টাকা তুলে নেন গ্রাহকরা।
বিজ্ঞাপন
আমানত প্রত্যাহারের চাপ বাড়তে থাকায় ব্যাংকটির তারল্য ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট তৈরি হয়। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকটির ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) উদ্বৃত্ত থাকার কথা থাকলেও তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত ব্যাংকটির চলতি হিসাবের (কারেন্ট অ্যাকাউন্ট) ব্যালেন্সও চাপে পড়ে।
সংশ্লিষ্টরা জানায়, খুরশীদ আলমের নিয়োগের আগে ইসলামী ব্যাংকের সিআরআর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ছিল। ব্যাংকটির সিআরআর যেখানে প্রায় ৭ হাজার কোটি টাকা থাকার কথা, সেখানে টানা আমানত উত্তোলনের ফলে তা কমে বর্তমানে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে।
দৈনন্দিন লেনদেন ও গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে চাপ সামাল দিতে হিমশিম খেতে থাকে ব্যাংক কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
কেন তৈরি হলো এই অস্থিরতা?
গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান আকস্মিকভাবে পদত্যাগ করেন। একই দিনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এই নিয়োগের পর থেকেই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের একটি অংশের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়।
‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদে বসানোর ফলে ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এমন অবস্থায় আগামী মঙ্গলবারের মধ্যে যদি চেয়ারম্যান পদত্যাগ ও গ্রাহক ফোরামের দাবি না মানে তাহলে ওইদিন বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এদিকে, গত শুক্রবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানান, ইসলামী ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করছে না এবং ব্যাংকটির কার্যক্রমে বাংলাদেশ ব্যাংক কোনো অনিয়মতান্ত্রিক হস্তক্ষেপ করেনি।
গভর্নর বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইসলামি ব্যাংকে ৫ সদস্যের একটি বোর্ড ছিল। ওই বোর্ডের একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়। এর বাইরে বাংলাদেশ ব্যাংক কারও বদলি বা পদোন্নতির বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে যে ইসলামী ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করছে। কিন্তু বাস্তবে এমন কিছু হয়নি।
Islamibank
https://www.dhakapost.com/economy/459240
দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসি ভয়াবহ আর্থিক চাপে পড়েছে। ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংকটি ২৮৮ কোটি টাকা লোকসান গুনেছে। একইসঙ্গে খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি ও মূলধন সংকট—সব মিলিয়ে ব্যাংকটির আর্থিক ভিত্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ব্যাংকটির প্রকাশিত প্রাইস সেনসিটিভ তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৭৯ পয়সা।
ইসলামী ব্যাংক বলছে, বিনিয়োগ বা ঋণ থেকে আয় কমে যাওয়া, আমানতের বিপরীতে ব্যয় বেড়ে যাওয়া এবং খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি—এই তিন কারণেই ব্যাংকটি বড় ধরনের লোকসানে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই লোকসান কেবল একটি প্রান্তিকের দুর্বল পারফরম্যান্স নয় বরং, দীর্ঘদিনের অনিয়ম, গোপন ঋণ এবং দুর্বল ব্যবস্থাপনার জমে থাকা প্রভাব এখন দৃশ্যমান হয়ে উঠছে।
খেলাপি ঋণে রেকর্ড
ব্যাংকটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩২২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে যা বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। বর্তমানে ব্যাংকটির মোট বিনিয়োগের ৫১ শতাংশই খেলাপি, যা দেশের ব্যাংকিং ইতিহাসে একক কোনও ব্যাংকের ক্ষেত্রে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে মোট খেলাপি ঋণের প্রায় ১৭ শতাংশই এখন ইসলামী ব্যাংকের দখলে। অর্থাৎ, দেশের সামগ্রিক ব্যাংকিং খাতের ঝুঁকির বড় অংশ বহন করছে ব্যাংকটি একাই।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আগের ব্যবস্থাপনার সময়ে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ ঋণ প্রকৃত অবস্থার তুলনায় কম দেখানো হয়েছিল। নতুন ব্যবস্থাপনা দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে প্রকৃত চিত্র প্রকাশ পাচ্ছে।
প্রভিশন ঘাটতি ৮৪ হাজার কোটি টাকা
ব্যাংকটির অডিট রিপোর্টে আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। নিরীক্ষক প্রতিষ্ঠান জানিয়েছে, মন্দ ঋণের বিপরীতে ইসলামী ব্যাংকের ৯২ হাজার ৫৩৭ কোটি টাকা সঞ্চিতি বা প্রভিশন রাখার প্রয়োজন ছিল। কিন্তু, বাস্তবে রাখা হয়েছে মাত্র সাত হাজার ৯২২ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮৪ হাজার ৬১৫ কোটি টাকা।
নিরীক্ষকদের মতে, এই ঘাটতি পূর্ণাঙ্গভাবে সমন্বয় করা হলে ব্যাংকটির প্রকৃত আর্থিক অবস্থা আরও ভয়াবহ আকারে সামনে আসতো। এমনকি, কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত ছাড় না থাকলে ২০২৫ সালে ইসলামী ব্যাংকের লোকসান ৮৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেত।
অডিট রিপোর্টে ব্যাংকটির আর্থিক সক্ষমতা নিয়ে ‘কোয়ালিফাইড ওপিনিয়ন’ দেওয়া হয়েছে। একইসঙ্গে সতর্ক করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের বিশেষ সহায়তা অব্যাহত না থাকলে ব্যাংকটির ভবিষ্যৎ কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।
মূলধন সংকট আরও গভীর
নিয়ম অনুযায়ী ইসলামী ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে প্রায় ১৯ হাজার ২০০ কোটি টাকা মূলধন থাকার কথা। কিন্তু, বর্তমানে ব্যাংকটির রিপোর্ট করা মূলধন রয়েছে মাত্র ৯ হাজার ৮৫৫ কোটি টাকা। দৃশ্যমান ঘাটতি ৯ হাজার ৩৪৫ কোটি টাকা হলেও, প্রভিশন ঘাটতি পূর্ণ বিবেচনায় নিলে প্রকৃত মূলধন ঘাটতি প্রায় ৯৪ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে বলে মনে করছেন নিরীক্ষকরা।
এছাড়া ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) নেমে এসেছে ছয় দশমিক ৪২ শতাংশে, যেখানে নিয়মানুযায়ী ন্যূনতম ১২ দশমিক ৫০ শতাংশ থাকার কথা।
এস আলম গ্রুপের ঋণই বড় ঝুঁকি
ব্যাংকটির আর্থিক সংকটের কেন্দ্রে রয়েছে এস আলম গ্রুপের বিপুল ঋণ। অডিট রিপোর্ট অনুযায়ী, গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আটকে আছে। এর মধ্যে এস আলম স্টিলস ও রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজের ঋণ ১০ হাজার ৩৯৪ কোটি টাকা, এস আলম ভেজিটেবল অয়েলের ঋণ ১৪ হাজার ৮৯৯ কোটি টাকা এবং এস আলম সুপার এডিবল অয়েলের ঋণ ১২ হাজার ৯৮৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রায় ৮৩ শতাংশ শেয়ার বাজেয়াপ্ত করেছে।
শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব
টানা দ্বিতীয় বছরের মতো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ইসলামী ব্যাংককে পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে।
বিনিয়োগকারীদের আস্থাও তলানিতে নেমেছে।
বর্তমানে ব্যাংকটির শেয়ার দর ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। একইসঙ্গে ২০২৫ সালে ব্যাংকটির নিট বিনিয়োগ আয়ও আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমে এক হাজার ৮৪৭ কোটি টাকায় নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট শুধু একটি ব্যাংকের সংকট নয়; এটি দেশের ব্যাংকিং খাতের দুর্বল সুশাসন, রাজনৈতিক প্রভাব ও অনিয়ন্ত্রিত ঋণ বিতরণের বড় উদাহরণ হয়ে উঠেছে। এখন ব্যাংকটিকে টিকিয়ে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার পাশাপাশি কার্যকর পুনর্গঠন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং খেলাপি ঋণ পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
Islamibank
https://www.banglatribune.com/business/news/946433/২৮৮-কোটি-টাকার-লোকসানে-ইসলামী-ব্যাংক-সামনে-বড়
ব্যক্তিগত লেনদেনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ব্রোকারেজ হাউজকে ব্ল্যাকমেইলের চেষ্টা!
দেশের পুঁজিবাজার যখন নানা প্রতিকূলতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক সেই সময় ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেনকে একটি স্বনামধন্য ব্রোকারেজ হাউজের ওপর চাপিয়ে দিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অপচেষ্টার অভিযোগ উঠেছে।
সম্প্রতি ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড (এফসিএসএল) এবং মো. দিদারুল ইসলাম নামের এক ব্যক্তির মধ্যকার ১২ লাখ টাকার লেনদেনকে কেন্দ্র করে তৈরি হওয়া ঘটনায় এমন অভিযোগ সামনে এসেছে।
তথ্যানুসন্ধানে দেখা গেছে, পুঁজিবাজারের একটি স্বনামধন্য ব্রোকারেজ হাউজ, ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড (FCSL) কেন্দ্র করে মো: দিদারুল ইসলামের দায়ের করা মামলার নেপথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। নথিপত্র ও কল রেকর্ড বিশ্লেষণে দেখা গেছে, ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেনের ১২ লক্ষ টাকাকে শেয়ার বাজারে বিনিয়োগের রূপ দিয়ে প্রতিষ্ঠানটিকে ব্ল্যাকমেইল করার অপচেষ্টা চালানো হচ্ছে। বাদীপক্ষ মূল সত্য গোপন করে মামলা ও আইনি নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে হয়রানি করছে।
ঘটনার সূত্রপাত ও রহস্যময় লেনদেন:
মামলার নথিপত্র অনুযায়ী, গত ১২ মে ২০২৪ তারিখে মো: দিদারুল ইসলাম সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের মাধ্যমে ১২,০০,০০০ (বারো লক্ষ) টাকা ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন। বাদীর দাবি, তিনি তার স্ত্রী ও সন্তানদের নামে বিও অ্যাকাউন্ট খোলার জন্য এই টাকা জমা দিয়েছিলেন । তবে অনুসন্ধানে দেখা যায়, মো: দিদারুল ইসলাম নামে উক্ত প্রতিষ্ঠানে কোনো বিও অ্যাকাউন্ট নেই এবং তিনি প্রতিষ্ঠানের গ্রাহকও নন।
বাদী দাবি করেছেন, আব্বাস আলী নামক এক ব্যক্তি FCSL-এর লোহাগাড়া শাখার প্রতিনিধি হিসেবে এই লেনদেন পরিচালনা করেছেন । কিন্তু নথিপত্র বলছে ভিন্ন কথা। আব্বাস আলী মূলত ‘ইস্টার্ন শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড’-এর লোহাগাড়া ডিজিটাল বুথের ইনচার্জ ছিলেন এবং সেখান থেকেই তিনি পদত্যাগ করেন । ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের সাথে তার কোনো প্রাতিষ্ঠানিক চাকরির সম্পর্ক নেই। বরং তিনি উক্ত প্রতিষ্ঠানে নির্দিষ্ট কিছু গ্রাহকের পাওয়ার অফ অ্যাটর্নি (POA) বা আমমোক্তার হিসেবে দায়িত্বরত ছিলেন ।
অনুসন্ধানে দেখা যায়, ১২ মে ২০২৪ তারিখে ১২ লক্ষ টাকা আরটিজিএস (RTGS)-এর মাধ্যমে জমা হওয়ার পরপরই আব্বাস আলী তার ইমেইল থেকে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে একটি মেইল পাঠান । উক্ত মেইলে তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন যে, এই ১২ লক্ষ টাকা নির্দিষ্ট কিছু ট্রেডিং কোডে জমা করতে হবে । নথিপত্র অনুযায়ী, আব্বাস আলী ওই অ্যাকাউন্টগুলোর অনুমোদিত ‘পাওয়ার অফ অ্যাটর্নি’ (POA) হোল্ডার ছিলেন । অর্থাৎ, লেনদেনের প্রতিটি ধাপ আব্বাস আলীর সরাসরি নির্দেশনায় সম্পন্ন হয়েছে, যেখানে দিদারুল ইসলামের কোনো প্রাতিষ্ঠানিক অস্তিত্ব ছিল না।
ব্যক্তিগত ব্যবসার নথিতে ব্ল্যাকমেইলের গন্ধ:
অনুসন্ধানে প্রাপ্ত সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, মো: দিদারুল ইসলাম এবং আব্বাস আলীর মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত ব্যবসায়িক সম্পর্ক ছিল। বিবাদীপক্ষের সরবরাহকৃত ২০২২-২৩ সালের এক ‘অঙ্গীকারনামা’ বা চুক্তিনামাহ্ অনুযায়ী, তাদের মধ্যে ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত লেনদেন বিদ্যমান । দিদারুল ইসলাম মূলত আব্বাস আলীর ব্যক্তিগত ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। বিবাদীপক্ষের দাবি, ব্যক্তিগত ব্যবসায় লোকসান বা মনোমালিন্যের জেরে এখন প্রাতিষ্ঠানিক লেনদেনের দোহাই দিয়ে ব্রোকারেজ হাউজকে ব্ল্যাকমেইল করা হচ্ছে ।
প্রতিষ্ঠানের দাপ্তরিক রেকর্ড এবং আইনি জবাব থেকে নিশ্চিত হওয়া গেছে যে, মো: দিদারুল ইসলাম ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের গ্রাহক নন । তার নামে কোনো বিও অ্যাকাউন্ট নেই এবং শেয়ার কেনাবেচার জন্য তিনি কখনও প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ বা কোনো দলিলাদি জমা দেননি । যেহেতু দিদারুল ইসলাম কোনো গ্রাহক নন, তাই প্রতিষ্ঠানটি নিয়মানুযায়ী এই অর্থ তাদের তালিকাভুক্ত গ্রাহকদের আমানত এবং আব্বাস আলীর নির্দেশিত লেনদেন হিসেবেই গণ্য করেছে । আইনজ্ঞদের মতে, কোনো চুক্তি বা বিও অ্যাকাউন্ট ছাড়া সরাসরি ব্রোকারেজ হাউজের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে শেয়ার ব্যবসার দাবি করা আইনত ভিত্তিহীন ।
তদন্তে দেখা যায়, আব্বাস আলীর নির্দেশনায় উক্ত ১২ লক্ষ টাকা FCSL-এর বিভিন্ন অনুমোদিত ট্রেডিং কোডে জমা হয় এবং প্রায় ১০ মাস ধরে শেয়ার কেনাবেচা বা ট্রেড করা হয় । এরপর নিয়ম অনুযায়ী, গত ১৬ জানুয়ারি ২০২৫-এর মধ্যে উক্ত টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীদের ব্যাংক অ্যাকাউন্টে EFTN-এর মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে । ফলে প্রতিষ্ঠানের কাছে এই টাকার কোনো অংশ গচ্ছিত নেই ।
কল রেকর্ডে ফাঁস হলো ‘ব্যক্তিগত লেনদেনের’ গোপন রহস্য:
প্রতিবেদনের সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসেবে উঠে এসেছে দিদারুল ইসলাম এবং আব্বাস আলীর মধ্যকার মোবাইল কল রেকর্ড। চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় কথোপকথনের সেই রেকর্ডে দিদারুল ইসলামকে বলতে শোনা যায়- টাকা কি হাউজের অ্যাকাউন্টে RTG করে দিলে হবে? আপনি ওখান থেকে নিয়ে নিবেন যা খরচ হবে তা আমি দেব।
এই কথোপকথন থেকে এটি দিবালোকের মতো স্পষ্ট যে:
- দিদারুল ইসলাম ব্রোকারেজ হাউজের ব্যাংক অ্যাকাউন্টকে (CCBA) কেবল তাদের ব্যক্তিগত টাকা আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন।
- এখানে শেয়ার বাজারে বিনিয়োগের কোনো উদ্দেশ্য ছিল না, বরং ব্যাংকিং সিস্টেমকে ফাঁকি দিয়ে টাকা স্থানান্তরের একটি কৌশল নেওয়া হয়েছিল ।
- এই ১২ লক্ষ টাকার লেনদেনটি দিদার ও আব্বাসের মধ্যকার দীর্ঘদিনের ব্যক্তিগত ৪৩.৫০ লক্ষ টাকার ব্যবসায়িক সম্পর্কেরই একটি অংশ ছিল ।
অশুভ উদ্দেশ্যে ব্ল্যাকমেইলের চেষ্টা:
তদন্তে আরও দেখা যায়, আব্বাস আলীর সাথে ব্যক্তিগত ব্যবসায় লোকসান করার পর দিদারুল ইসলাম এখন ব্রোকারেজ হাউজকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। গত ১৬ জানুয়ারি ২০২৫-এর মধ্যেই উক্ত টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হলেও, দিদারুল ইসলাম বিষয়টিকে ‘অর্থ আত্মসাৎ’ হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন । মামলার ৫ মাস আগেই প্রতিষ্ঠানটি মতিঝিল থানায় জিডি এবং বিএফআইইউ-তে সন্দেহজনক লেনদেনের রিপোর্ট (STR) দিয়ে তাদের স্বচ্ছতা প্রমাণ করেছে ।
সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যক্তিগত দেনা-পাওনাকে পুঁজি করে একটি আর্থিক প্রতিষ্ঠানকে এভাবে হয়রানি ও ব্ল্যাকমেইল করা কেবল বেআইনিই নয়, বরং দেশের শেয়ার বাজারের স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ।
আগে থেকেই সতর্ক ছিল প্রতিষ্ঠান:
দিদারুল ইসলামের মামলা করার ৫ মাস আগেই ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড তার গতিবিধি এবং হুমকির বিষয় জানিয়ে গত ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৬৫) করে । এছাড়া লেনদেনে অসংগতি পাওয়ায় ১৮ মে ২০২৫ তারিখে তারা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-কে একটি সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (STR) প্রদান করে, যা প্রতিষ্ঠানের স্বচ্ছতা প্রমাণ করে ।
আইনি বিশ্লেষণ ও ভবিষ্যৎ:
পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, শেয়ার কেনাবেচার জন্য সরাসরি প্রতিষ্ঠানে না গিয়ে কোনো ব্যক্তির মাধ্যমে টাকা জমা দেওয়া এবং কোনো বিও অ্যাকাউন্ট ছাড়াই টাকা স্থানান্তর করা বিএসইসি-র (BSEC) নিয়মের পরিপন্থী । বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাদু চৌধুরী জানিয়েছেন, বাদী তার প্রকৃত পরিচয় গোপন করে আব্বাস আলীর সাথে তার ব্যক্তিগত লেনদেনের দায় প্রতিষ্ঠানের ওপর চাপাতে মিথ্যা মামলার আশ্রয় নিয়েছেন, যা সম্পূর্ণ আইনবর্হিভূত এবং উদ্দেশ্যপ্রণোদিত ।
ব্যক্তিগত রেষারেষিকে কেন্দ্র করে একটি আর্থিক প্রতিষ্ঠানকে এভাবে মামলার জালে জড়িয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থায় ফাটল ধরাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যক্তিগত লেনদেনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ব্রোকারেজ হাউজকে ব্ল্যাকমেইলের চেষ্টা!
Stocks on Monday extended losing streak for a second consecutive session, as investor confidence came under renewed pressure amid adjustment in domestic fuel prices adding to cost-side concerns, while persistent uncertainty surrounding Middle East ceasefire negotiations further dampened risk appetite.
DSEX, the broad index of the Dhaka Stock Exchange, declined by 15.0 points or 0.3 per cent to settle at 5,232 points, as against 5,248 points in the previous trading session.
Market indices traded under pressure from the opening bell, with selling pressure intensifying into a sharp mid-session decline. Although buyers attempted to reverse the trend, persistent selling pressure outweighed the recovery effort, leading the market to close in negative territory.
Nevertheless, market turnover remained resilient, while slightly increasing by 0.7 per cent to TK 8.2 billion from TK 8.1 billion in the previous session.
On the sectoral front, Engineering (17.5 per cent) accounted for the highest share of turnover, followed by Textile (14.8 per cent) and Pharma (11.8 per cent) sectors. Sectors mostly displayed dismal returns, out of which Travel (-1.2 per cent), Jute (-1.0 per cent) and Cement (-1.0 per cent) displayed the most corrections on the bourse today, while Services (1.5 per cent), Tannery (1.1 per cent) and Textile (0.6 per cent) exhibited positive returns.
Of the 397 issues traded, 119 advanced, 206 declined, and 71 remained unchanged.
The port city bourse, CSE, also settled on a negative territory. The Selective Categories’ Index (CSCX) and All Share Price Index (CASPI) declined by 11.2 points and 27.8 points, respectively.
স্পেশাল করেসপন্ডেন্ট, দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সদস্যভুক্ত পাঁচটি ব্রোকারেজ হাউজ (ট্রেকহোল্ডার) পরিদর্শন করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মার্জিন ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এরই ধরাবাহিকতায় ডিএসইকে ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রম পরিদর্শন করে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিদর্শনের আওতায় থাকা ডিএসইর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজগুলো হলো: নিউ এরা সিকিউরিটিজ লিমিটেড ( ট্রেক নম্বর ১৫০), আনোয়ার সিকিউরিটিজ লিমিটেড ( ট্রেক নম্বর ১৬০), ট্রাস্টি সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর ১৬২), ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর ১৬৩) এবং মোনা ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর ১৬৪)।
চলতি বছরের ৯ মার্চ এ বিষয়ে বিএসইসিতে চিঠি পাঠায় ডিএসই। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ব্রোকারেজ হাউজগুলো পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। ডিএসইর চিঠিতে ব্রোকারেজ হাউজগুলোর স্টক-ব্রোকার ও স্টক-ডিলার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত তথ্যও তুলে ধরা হয়।
একইসঙ্গে ব্রোকারেজ হাউজগুলোর প্রদান করা মার্জিন ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং নির্দেশনা লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়েছে চিঠিতে। তাই পরিদর্শন কার্যক্রমে উল্লিখিত অনিয়মের পাশাপাশি অন্য কোনো বিষয় পরিলক্ষিত হলে সেগুলোও পরিদর্শনের আওতায় আনার নির্দেশনা রয়েছে।
বিএসইসির চিঠিতে লেখা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ চিঠির মাধ্যমে ফরম-(ছ) দাখিল করেছে। সেখানে বলা হয়েছে, ব্রোকারেজ হাউজগুলো মার্জিন রুল, ১৯৯৯ এবং ২০২২ সালের ২০ মে বিএসইসির জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছে না। এমতাবস্থায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর বিধি ১৭(১) অনুযায়ী ডিএসইকে ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রম পরিদর্শন শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করতে নির্দেশ দেওয়া হলো।
উল্লিখিত অনিয়মের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য কোনো বিষয় পরিলক্ষিত হলে সেগুলোও পরিদর্শন প্রতিবেদনে তুলে ধরতে নির্দেশ দেওয়া হলো, বলা হয়েছে চিঠিতে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্রোকারেজ হাউসগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও বিধি-নিষেধ পরিপালন নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন গুরুত্বপূর্ণ। বিশেষ করে মার্জিন লেনদেনের ক্ষেত্রে কোনো অনিয়ম থাকলে তা বিনিয়োগকারী ও বাজার উভয়ের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।


