2
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি নেদারল্যান্ডসে অ্যামান্টাডিন এইচসিএল ক্যাপসুল বাজারজাত শুরু করেছে। এর মাধ্যমে ইউরোপের বাজারে কোম্পানিটির বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত হলো। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসে বাজারজাত করা হচ্ছে অ্যামান্টাডিন এইচসিএল ১০০ মিলিগ্রামের হার্ড ক্যাপসুল। পারকিনসন্স রোগের লক্ষণভিত্তিক চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। ওষুধটি রেনাটার ইইউ-জিএমপি অনুমোদিত রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাসিলিটি থেকে ৫৬ ক্যাপসুলের ব্লিস্টার প্যাকে সরবরাহ করা হচ্ছে।
বাংলাদেশে রেনাটা পিএলসি এই ওষুধটি “ম্যান্টাডিন” নামে বাজারজাত করে।
Renata
https://sharenews24.com/article/125264/index.html


