Home International এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় চাইল বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় চাইল বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

by fstcap

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে শক্তিশালী আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। একই সঙ্গে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা আরও তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) প্রেসিডেন্ট ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের ভাইস প্রেসিডেন্ট ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমার বেনজামারের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রভাবসহ বিভিন্ন বাহ্যিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশ পূর্বনির্ধারিত প্রস্তুতিমূলক সময় পুরোপুরি কাজে লাগাতে পারেনি।

এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় চাইল বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

You may also like