April 21, 2026 9:19 am
Home Stock Market শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

by fstcap

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৭ পয়সা আয় হয়েছিল।

 

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৭ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৮৩ পয়সা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪ টাকা ৫০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৯৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৬২ পয়সা।

অর্থসূচক/

You may also like