July 28, 2026 11:21 pm
July 28, 2026 11:21 pm
Home Featured ছয় মাসে ২২ হাজার ৩৩৯ কোটি টাকার সিগারেট বিক্রি করেছে বিএটি বাংলাদেশ, বেড়েছে বিক্রি

ছয় মাসে ২২ হাজার ৩৩৯ কোটি টাকার সিগারেট বিক্রি করেছে বিএটি বাংলাদেশ, বেড়েছে বিক্রি

by fstcap

বহুজাতিক সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মোট ২২ হাজার ৩৩৯ কোটি টাকার সিগারেট বিক্রি করেছে।

কোম্পানিটির হাফ ইয়ারলি আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিএটি বাংলাদেশের সিগারেট বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়েছে।

তবে কোম্পানিটি এই ২২ হাজার ৩৩৯ কোটি টাকার মধ্যে ১৭ হাজার ৪৫৪ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসেবে সরকারকে পরিশোধ করেছে।

এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে বিএটি বাংলাদেশের মুনাফা হয়েছে ৯২৫ কোটি টাকা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৯৪৯ কোটি টাকা।

You may also like