Home Stock Market উৎপাদনে ফিরেছে তমিজউদ্দিন টেক্সটাইল

উৎপাদনে ফিরেছে তমিজউদ্দিন টেক্সটাইল

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড শ্রমিক অসন্তোষের কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখার পর আবারও কারখানার কার্যক্রম শুরু করেছে। প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ১৮ জুলাই থেকে উৎপাদন পুনরায় চালু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, গত ১৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তমিজ কারখানা বন্ধ” শিরোনামে একটি পোস্ট ছড়িয়ে পড়ার পর ১৬ জুলাই কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

জবাবে তমিজউদ্দিন টেক্সটাইল জানায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী শ্রমিক অসন্তোষের কারণে ১৩ জুলাই ২০২৬ থেকে কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

কোম্পানিটি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও গঠনমূলক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হওয়ায় ১৮ জুলাই থেকে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

তবে উৎপাদন সাময়িকভাবে বন্ধ থাকার ফলে কোম্পানির আর্থিক কার্যক্রমে কী পরিমাণ প্রভাব পড়েছে, তা এখনও মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় তমিজউদ্দিন টেক্সটাইল মিলস। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা ৩৮ দশমিক ৭৭ শতাংশ। শনিবার (১৮ জুলাই) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৩৫ টাকা।

https://sharenews24.com/article/120942/index.html

Tamijuddin Tamijtex

You may also like