পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম (বাংলাদেশ) পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য আগে ঘোষিত অন্তর্বর্তী ১৮ শতাংশ লভ্যাংশসহ মোট ৪০ শতাংশ লভ্যাংশ দেবে। অন্তর্বর্তী লভ্যাংশ আগেই বিতরণ করায় শেয়ারহোল্ডাররা এখন ২২ শতাংশ লভ্যাংশ পাবেন। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে সমন্বিতভাবে লাফার্জের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪০ পয়সা। এর আগের হিসাববছরে ৩ টাকা ২৯ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৪১ পয়সা।
আগামী ৩১ মে বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।
LHB

Cement sales stood at nearly 39 million tonnes in 2021. Since then, the sector went on witnessing a slight negative growth every year, as sales remained just above 38 million tonnes in 2022 and 2023 before slipping below 38 million tonnes in 2024, according to industry sources.

