দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে ১৪৮ কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিটদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৫ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৮ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮ টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২ টি কোম্পানির শেয়ারদর। arthosuchak.com
dse stock market

বাণিজ্য প্রতিদিনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

