September 24, 2026 2:44 pm
Home Stock Market নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই, থাকছে যেসব সুবিধা

নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই, থাকছে যেসব সুবিধা

by fstcap

 দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নতুন ওয়েবসাইট চালু করেছে। বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের জন্য আরও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন ওয়েবসাইটটি চালু করা হয়েছে।

ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য আরও উন্নত ও সহজ ডিজিটাল সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ওয়েবসাইটের বিভিন্ন অংশ আরও উন্নত ও হালনাগাদ করার কাজও চলমান রয়েছে।

এক বার্তায় ডিএসই জানিয়েছে, নতুন ওয়েবসাইট চালু করতে পেরে তারা আনন্দিত। ওয়েবসাইটটির কার্যকারিতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবার মূল্যবান মতামত, পরামর্শ ও প্রতিক্রিয়া চাওয়া হয়েছে।

ডিএসইর পক্ষ থেকে বলা হয়েছে, ওয়েবসাইট ব্যবহারের সময় কোনো ধরনের পরামর্শ, সমস্যা বা উন্নয়নের সুযোগ চোখে পড়লে তা কর্তৃপক্ষকে জানালে ভবিষ্যতে প্ল্যাটফর্মটি আরও কার্যকরভাবে উন্নত করা সম্ভব হবে।

নতুন ওয়েবসাইটের মাধ্যমে শেয়ারবাজার-সংশ্লিষ্ট তথ্য ও ডিজিটাল সেবাগুলোকে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএসই।

https://sharenews24.com/article/123145/index.html

You may also like