প্রস্তাবিত মার্জিন ঋণ বিধিমালায় পিবি রেশিও নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি জানিয়েছে, খসড়াটি এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব অংশীজনদের মতামত বিবেচনা করে পিবি রেশিও বাদ দেওয়ার বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।
নতুন কমিশনের দায়িত্ব নেওয়ার পর থেকেই চেয়ারম্যান মাসুদ খান সহজ, বাস্তবসম্মত ও বিনিয়োগবান্ধব মার্জিন আইন প্রণয়নের কথা বলে আসছেন। তবে খসড়া বিধিমালায় বীমা কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে পিবি রেশিও ১-এর বেশি হলে সেই শেয়ার মার্জিনযোগ্য হবে না, এমন প্রস্তাব বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর জেরে সাম্প্রতিক সময়ে বীমা খাতের বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম ধারাবাহিকভাবে কমেছে।
নতুন মার্জিন রুলস এর খসড়া নীতিমালার বিষয়ে জানতে চাইলে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান অর্থসংবাদকে বলেন, এটি এখনো একটি প্রস্তাবিত খসড়া। এ বিষয়ে মতামত, পরামর্শ বা আপত্তি জানানোর জন্য ১৫ দিনের সময় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের যে সমস্ত মতামত, পরামর্শ, বা আপত্তি রয়েছে সেই বিষয়গুলো কমিশনে নির্ধারিত সময়ের মধ্যে দিলে, কমিশন প্রতিটা পরামর্শ, মতামত, সবগুলো ইতিবাচকভাবে বিবেচনা নিয়েই এই বিধিমালাকে সংশোধন করবে। ইতিমধ্যেই অনেক মতামত জমা পড়েছে।
মার্জিন ঋণে পিবি রেশিও বাদ দেওয়ার ইঙ্গিত, স্বস্তির বার্তা বিএসইসির


