1
ব্যাংক হলিডে উপলক্ষে আজ বুধবার (১ জুলাই) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে। একই কারণে দেশের দুই পুঁজিবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার লেনদেনও বন্ধ আছে। তবে ব্যাংক ও পুঁজিবাজারে সীমিত পরিসরে দাফতরিক কার্যক্রম চলবে।
বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়। বার্ষিক আর্থিক হিসাব-নিকাশ ও প্রতিবেদন চূড়ান্ত করার সুবিধার্থে এই দুই দিন নির্ধারণ করা হয়েছে।


