Home National মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ দিলে গুনতে হবে বাড়তি কর

মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ দিলে গুনতে হবে বাড়তি কর

by fstcap

তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার অন্তত ৩০ শতাংশ লভ্যাংশ বিতরণে উৎসাহিত করতে নতুন কর ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে সরকার। আগামী (২০২৬-২৭) অর্থবছরে কোনো কোম্পানি কর-পরবর্তী নিট মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ বিতরণ করলে ওই ঘাটতির ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপের বিধান রাখা হচ্ছে।

একই সঙ্গে নগদ লভ্যাংশের তুলনায় বেশি স্টক লভ্যাংশ ঘোষণা করা হলে অথবা শুধু স্টক লভ্যাংশ দিলেও সংশ্লিষ্ট কোম্পানিকে অতিরিক্ত ১০ শতাংশ কর দিতে হবে।

বিজ্ঞাপন

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়কর আইনের সংশোধনী প্রস্তাবে এ বিধান অন্তর্ভুক্ত করার সুপারিশ করতে পারেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যাংক, বিমা, লিজিং ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এ নতুন কর ব্যবস্থার আওতার বাইরে থাকবে। আগামী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।

https://www.jagonews24.com/economy/news/1126250

You may also like