May 9, 2026 10:00 am
Home Stock Market প্রথম প্রান্তিকে রবির মুনাফা ২৩২ কোটি টাকা

প্রথম প্রান্তিকে রবির মুনাফা ২৩২ কোটি টাকা

by fstcap

গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতেও শক্তিশালী আর্থিক অবস্থান ধরে রেখেছে রবি আজিয়াটা পিএলসি। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৯ দশমিক ২ শতাংশ মার্জিনসহ ২৩২ কোটি ৩০ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা পিএটি অর্জন করেছে কোম্পানিটি।

প্রথম প্রান্তিকে রবির মোট আয় হয়েছে ২ হাজার ৫৩১ কোটি ২০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ বেশি। শেয়ারপ্রতি আয় ইপিএস দাঁড়িয়েছে ৪৪ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫ দশমিক ২ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (০৭ মে) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

Robi

প্রথম প্রান্তিকে রবির মুনাফা ২৩২ কোটি টাকা

You may also like