February 22, 2026 5:14 pm
Home Stock Market অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই

by fstcap

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ-এর প্রায় ১৫৫ কোটি টাকার শেয়ার কিনবেন কোম্পানিটির চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার কেনার এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন।

ডিএসই সূত্রে এই তথ্য জানাগেছে।

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া ঘোষণা অনুযায়ী, আজিজ মোহাম্মদ ভাই বাজার থেকে তাঁর মালিকানাধীন এই কোম্পানিটির ১ কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। নিয়ম অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এই শেয়ার কেনা সম্পন্ন করবেন। ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে তিনি এই শেয়ার কেনার কাজ সম্পন্ন করবেন বলেও ঘোষণায় বলা হয়।

brac epl single inner regular

এদিকে আজ বেলা ১২টা ৩০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার বাজারে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১৫৫ টাকা। সেই হিসাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের দেওয়া ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির বর্তমান বাজারমূল্যে ১ কোটি শেয়ার কিনতে তাঁর প্রায় ১৫৫ কোটি টাকা লাগবে। তবে শেয়ারের দামের হেরফেরে এই টাকার অঙ্কে কিছুটা কমবেশি হতে পারে।

 

আজিজ মোহাম্মদ ভাইয়ের উল্লেখযোগ্য পরিমাণে শেয়ার কেনার ঘোষণায় আজ ঢাকার বাজারে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের লেনদেনও বেড়েছে। বেলা সাড়ে ১২ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার বাজারে কোম্পানিটি লেনদেনের শীর্ষে ছিল। এ সময় পর্যন্ত কোম্পানিটির প্রায় সোয়া ১২ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। আর প্রতিটি শেয়ারের দাম ২ টাকার মতো বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ টাকায়।

প্রসঙ্গত, আজিজ মোহাম্মদ ভাই আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্রজগতের একজন আলোচিত ব্যক্তি ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে অন্যতম তিনি। ২০২৪ সালে সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ে আদালত আজিজ মোহাম্মদ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বর্তমানে তিনি পলাতক, দেশের বাইরে অবস্থান করছেন।

Olympic

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই

You may also like