Home Stock Market ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা

২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি অনকোলজি (ক্যান্সার চিকিৎসার ওষুধ) প্রোডাকশন ফ্যাসিলিটি-২-এ নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি জানিয়েছে, এই ফ্যাসিলিটিতে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রকল্প সম্পন্ন হলে কোম্পানির বার্ষিক উৎপাদন ক্ষমতা বাড়বে ৩৭ কোটি ৯৭ লাখ ট্যাবলেট, ২১ কোটি ১০ লাখ ক্যাপসুল, ২ কোটি ৫৩ লাখ ব্লিস্টার এবং ২ কোটি ভায়াল ইনজেকটেবল। কোম্পানির আশা, এই বিনিয়োগ রাজস্বে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ ছাড়া কোম্পানিটি গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সক্ষমতা আরও জোরদার করবে, যাতে নিজস্ব ওষুধগুলো এসআরএ (স্ট্রিনজেন্ট রেগুলেটরি অথরিটি) বাজারের নিয়ন্ত্রক শর্ত পূরণে প্রস্তুত থাকে। কঠোর গবেষণা, পণ্যের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার মাধ্যমে কঠোর নিয়ন্ত্রক মূল্যায়ন ও অনুমোদনের জন্য পণ্যগুলো প্রস্তুত করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

Beaconpharma

https://sharenews24.com/article/123913/index.html

You may also like