September 30, 2026 5:28 pm
Home National একসঙ্গে দুই বড় সিদ্ধান্ত এসিআইয়ের

একসঙ্গে দুই বড় সিদ্ধান্ত এসিআইয়ের

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নতুন একটি যৌথ মূলধনী কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে বিদ্যমান একটি যৌথ মূলধনী কোম্পানিতে আরও ৬০ কোটি টাকা ইকুইটি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এসিআইয়ের পরিচালনা বোর্ডের ২৩২তম সভায় পৃথকভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডেরসিদ্ধান্ত অনুযায়ী, ‘এসিআই-ইচিনেন বাংলাদেশ লিমিটেড’ নামে নতুন একটি যৌথ মূলধনী কোম্পানি গঠন করা হবে। প্রস্তাবিত কোম্পানিটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ১৫ কোটি টাকা। নতুন কোম্পানিতে এসিআইয়ের মালিকানা থাকবে ৬০ শতাংশ।

নতুন যৌথ কোম্পানি গঠনের উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

অন্যদিকে, এসিআইয়ের বিদ্যমান যৌথ মূলধনী কোম্পানি ‘এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড’-এ অতিরিক্ত ৬০ কোটি টাকা ইকুইটি বিনিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা বোর্ডে। এই বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটিতে এসিআইয়ের বিনিয়োগ আরও বাড়বে।

তবে অতিরিক্ত ইকুইটি বিনিয়োগের সিদ্ধান্তও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হওয়ার পরই এসিআই এ বিনিয়োগ কার্যকর করতে পারবে।

ACI

https://sharenews24.com/article/123364/index.html

You may also like