July 13, 2026 12:08 pm
Home Stock Market সম্পদের সঠিক মূল্যায়নে জমি পুনর্মূল্যায়ন করবে কাশেম ইন্ডাস্ট্রিজ

সম্পদের সঠিক মূল্যায়নে জমি পুনর্মূল্যায়ন করবে কাশেম ইন্ডাস্ট্রিজ

by fstcap

কোম্পানির পরিচালনা পর্ষদ ২১ জুন, ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে কাশেম ইন্ডাস্ট্রিজ । সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানির সব জমি এবং জমি উন্নয়ন সম্পদের পুনর্মূল্যায়ন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, এই পুনর্মূল্যায়নের উদ্দেশ্য হলো এসব সম্পদের বর্তমান ন্যায্য বাজারমূল্য নির্ধারণ করা এবং তা কোম্পানির আর্থিক বিবরণীতে যথাযথভাবে প্রতিফলিত করা।

এছাড়া, পুনর্মূল্যায়ন কার্যক্রম সম্পাদনের জন্য বোর্ড স্বাধীন পেশাদার মূল্যায়নকারী প্রতিষ্ঠান হিসেবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম শফিক বসাক অ্যান্ড কোং কে নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটি কোম্পানির সব জমি ও জমি উন্নয়ন সম্পদের মূল্যায়ন কার্য সম্পন্ন করবে।

 

https://sharenews24.com/article/120125/index.html?shem=dsdf,sharefoc,agadiscoversdl,,sh/x/discover/m1/4

Quasmind

You may also like