June 17, 2026 10:28 am
June 17, 2026 10:28 am
Home Stock Market মিথুন নিটিংয়ের মালিকানা নিতে ফের আবেদন চীনা কোম্পানির

মিথুন নিটিংয়ের মালিকানা নিতে ফের আবেদন চীনা কোম্পানির

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত বন্ধ হয়ে যাওয়া পোশাক প্রস্তুতকারক কোম্পানি মিথুন নিটিংয়ের মালিকানা অধিগ্রহণের জন্য আবারও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কাছে আবেদন করেছে চীনা কোম্পানি ডেস্টিনেশন এক্সপ্রেস ইন্টারন্যাশনাল (DEX-I) লিমিটেড। প্রায় ১০ মাস আগে বিএসইসি তাদের মালিকানা হস্তান্তরের অনুমোদন বাতিল করেছিল কারণ কোম্পানিটি অধিগ্রহণের শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে।

অধিগ্রহণ প্রক্রিয়া ও শর্ত

২০২৪ সালের অক্টোবর মাসে বিএসইসি মিথুন নিটিংয়ের স্পন্সরদের শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করে। কারণ কোম্পানিটি নির্ধারিত সময়ে অধিগ্রহণের শর্তগুলো পূরণ করতে পারেনি। তখন তারা রাজনৈতিক অস্থিরতাকে কারণ দেখিয়ে সময় বাড়ানোর আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়েছিল।

এবার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর নতুন করে আবেদন করেছে DEX-I। বিএসইসি-এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কোম্পানিটি আবার আবেদন জমা দিয়েছে। তবে বিএসইসি তাদের প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে ঋণ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার নির্দেশ দিয়েছে। এরপরই অধিগ্রহণ প্রক্রিয়া সামনের দিকে এগোবে বলে জানিয়েছে।

অধিগ্রহণের শর্ত অনুযায়ী, মিথুন নিটিংয়ের মূল মালিক প্রয়াত মো. মোজাম্মেল হকের আইনানুগ উত্তরাধিকারীদের (রাবেয়া খাতুন, মো. রফিকুল হক, মো. মাহবুব-উল-হক, মো. আতিকুল হক, মো. রবিউল হক, সৈয়দা হাসিনা হক, মাহবুবাহ হক, মাহমুদা হক, মাহফুজা হক, এবং মনসুরা হক) হাতে থাকা শেয়ারগুলো DEX-I-এর কাছে হস্তান্তর করা হবে।

মিথুন নিটিংয়ের বর্তমান অবস্থা

১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিংয়ের চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের (সিইপিজেড) কারখানাটি ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ রয়েছে। অ্যাকর্ড কর্তৃক নির্ধারিত নিরাপত্তা সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় এবং প্রায় ২০ কোটি টাকা বকেয়া থাকায় বেপজা ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কারখানার ইজারা বাতিল করে। ফলস্বরূপ বিদেশি ক্রেতারা এই কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে এবং অর্ডার দেওয়া বন্ধ করে দেয়। পরে শ্রমিকদের বকেয়া মজুরি সহ কিছু পাওনা আদায়ের জন্য বেপজা কারখানার সম্পদ নিলামে তোলে।

বর্তমানে কোম্পানিটির ১৭.২০ শতাংশ শেয়ার স্পন্সর-পরিচালকদের কাছে, ১৫.৪৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ০.১৬ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে এবং ৬৭.১৫ শতাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে রয়েছে।

https://sharenews24.com/article/107090/index.html

Mithun Mithunknit

You may also like