June 17, 2026 10:33 pm
June 17, 2026 10:33 pm
Home Stock Market ফু-ওয়াং ফুডের চেয়ারম্যানের পদত্যাগ, নতুন চেয়ারম্যান আবুল কাশেম

ফু-ওয়াং ফুডের চেয়ারম্যানের পদত্যাগ, নতুন চেয়ারম্যান আবুল কাশেম

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডের চেয়ারম্যান আফজাল হোসেন পদত্যাগ করেছেন। কোম্পানি সেক্রেটারি শরীফ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আফজাল হোসেনের জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক আবুল কাশেমকে। তিনি কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক। এছাড়াও মিনোরি বাংলাদেশের পরিচালক মির্জা রাশিদ নেওয়াজকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

পদত্যাগের বিষয়ে আফজাল হোসেন জানিয়েছেন, আমি এমারেল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আবার ফু-য়াং ফুডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমার শারীরিক অবস্থার কথা চিন্তা করে ফু-য়াং ফুডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি।

Fuwangfood

You may also like