Home Stock Market প্রধানমন্ত্রীর সভায় ‘বিতর্কিত’ ব্যক্তি! প্রশ্ন তুললেন জুলকারনাইন

প্রধানমন্ত্রীর সভায় ‘বিতর্কিত’ ব্যক্তি! প্রশ্ন তুললেন জুলকারনাইন

by fstcap

প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে বিতর্কিত রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকা এক ব্যক্তির উপস্থিতি ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রশ্ন তোলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

পোস্টে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের একটি উপ-কমিটির সাবেক সদস্য এবং এক নির্বাচনে প্রার্থীর নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সৈয়দ মোহাম্মদ তানভীর কীভাবে ওই বৈঠকে অংশগ্রহণের সুযোগ পেলেন—এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি।

সায়ের তার পোস্টে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বা কোনো সরকারি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিরাপত্তা ছাড়পত্র (সিকিউরিটি ক্লিয়ারেন্স) নিতে হয়। সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না—এ প্রশ্নও তোলেন তিনি।

এছাড়া তিনি দাবি করেন, একদিকে সরকার রাজনৈতিক সংস্কার বা কঠোর অবস্থানের কথা বলছে, অন্যদিকে বিতর্কিত হিসেবে চিহ্নিত ব্যক্তিদের এমন উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিতি জনমনে প্রশ্ন তৈরি করতে পারে।

তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

https://sharenews24.com/article/117171/index.html

 

You may also like