দেশের পোশাক শিল্পের বিকাশে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে।
বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠকে বিজিএমইএর নেতারা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং শিল্পের বিভিন্ন সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর


