Home Stock Market দীর্ঘদিন পর ‘জেড’ ক্যাটাগরি ছাড়ল সিলকো ফার্মা

দীর্ঘদিন পর ‘জেড’ ক্যাটাগরি ছাড়ল সিলকো ফার্মা

by fstcap

 শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যাল লিমিটেড অবশেষে ‘জেড’ ক্যাটাগরি থেকে বেরিয়ে এসে ‘বি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা ও তা বিতরণ করার প্রেক্ষিতে কোম্পানিটিকে নতুন এই ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, গত কয়েক বছরে মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) কিছুটা কমতির দিকে রয়েছে। ২০২৫ অর্থবছরে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৪১ পয়সা, যা ২০২৪ অর্থবছরে ছিল ৪৪ পয়সা। এর আগে আরও এক বছর আগে ইপিএস ছিল ৬৭ পয়সা। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে প্রায় ৪ কোটি ৫৮ লাখ টাকা।

বাজার তথ্য অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন প্রায় ১০৩ কোটি ৮১ লাখ টাকা এবং মোট শেয়ারসংখ্যা ১০ কোটি ৩৮ লাখের বেশি। অন্যদিকে অনুমোদিত মূলধনের পরিমাণ ১০৫ কোটি টাকা।

শেয়ারহোল্ডিং কাঠামো বিশ্লেষণে দেখা যায়, কোম্পানির মোট শেয়ারের মধ্যে স্পন্সর ও পরিচালকদের হাতে রয়েছে ৩৫.২৭ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে প্রায় ১৬.৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৮ শতাংশের বেশি শেয়ার।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সিলকো ফার্মাসিটিক্যাল বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত। অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-হাইপারটেনসিভসহ নানা ধরনের থেরাপিউটিক পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি। কোম্পানিটি ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

https://sharenews24.com/article/116420/index.html

Silcopharma

You may also like