May 30, 2026 12:56 am
May 30, 2026 12:56 am
Home Stock Market জেএসডিএ-ডিবিএ সমঝোতা স্মারক স্বাক্ষর : পুঁজিবাজার উন্নয়নে নতুন দিগন্ত

জেএসডিএ-ডিবিএ সমঝোতা স্মারক স্বাক্ষর : পুঁজিবাজার উন্নয়নে নতুন দিগন্ত

by fstcap

এ সমঝোতা স্মারক দেশের পুঁজিবাজারের জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। জেএসডিএ-এর মতো অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত একটি স্ব-নিয়ন্ত্রক সংস্থার সাথে কাজ করার সুযোগ বাজারের কাঠামোগত উন্নয়ন, সুশাসন এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যাসোসিয়েশনের (জেএসডিএ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন জেএসডিএ-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাকাশি হিবিনো এবং ডিবিএ-এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

ডিবিএ জানিয়েছে, আন্তর্জাতিক কোনো স্ব-নিয়ন্ত্রক সংস্থার (এসআরও) সাথে এটি তাদের প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

 

সমঝোতা স্মারকের আওতায় উভয় সংস্থা পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে। এর মধ্যে রয়েছে-পুঁজিবাজারসংক্রান্ত আইন ও বিধিবিধান বিনিময়, স্ব-নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থা ও নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ার উন্নয়ন, তদারকি ও অনুবর্তিতা কার্যক্রম জোরদার, দক্ষ আর্থিক লেনদেন পদ্ধতি উন্নয়ন, নতুন বিনিয়োগ উপকরণ ও সেবা উদ্ভাবন এবং বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ।

 

চুক্তি সম্পর্কে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, ‘এ সমঝোতা স্মারক দেশের পুঁজিবাজারের জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। জেএসডিএ-এর মতো অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত একটি স্ব-নিয়ন্ত্রক সংস্থার সাথে কাজ করার সুযোগ বাজারের কাঠামোগত উন্নয়ন, সুশাসন এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

 

তিনি বলেন, ‘এর মাধ্যমে আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের পুঁজিবাজারকে আরো আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলবে।’

 

এ চুক্তির ফলে দেশের পুঁজিবাজার আরো সুসংগঠিত, গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে এবং এর সুফল বাজার সংশ্লিষ্ট সব অংশীজন ভোগ করবেন বলে আশা করা হচ্ছে।

 

উল্লেখ্য, জেএসডিএ কর্তৃক গঠিত ও পরিচালিত এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিকিউরিটিজ খাতের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। ডিবিএ ২০২৩ সাল থেকে এ ফোরামের সদস্য হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সভা, সেমিনার ও কার্যক্রমে অংশ নিয়ে পুঁজিবাজার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে

You may also like