Home Stock Market উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়াতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নতুন বিনিয়োগ

উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়াতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নতুন বিনিয়োগ

by fstcap

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তত্য জানা গেছে।

গত ৭ মার্চ অনুষ্ঠিত সভায় কোম্পানির কার্টন উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য অত্যাধুনিক দুটি পৃথক মেশিন আমদানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

কার্টন উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চীন থেকে দুটি নতুন যন্ত্রপাতি আমদানি করা হবে। চীনের কাংঝো রুপালি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোং লিমিটেড থেকে এসব মেশিন সংগ্রহ করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। প্রতিটি মেশিনের বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার পিস। ফলে দুটি মেশিন স্থাপন শেষ হলে বছরে মোট ৩১ কোটি ৫৩ লাখ ৬০ হাজার পিস কার্টন উৎপাদন করতে পারবে প্রতিষ্ঠানটি।

এই দুই সেট যন্ত্রপাতি কিনতে মোট ব্যয় হবে ৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা (ফ্রেইট চার্জসহ)। যন্ত্রপাতিগুলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঞ্চপুর এলাকায় অবস্থিত কুতুবপুর কারখানায় স্থাপন করা হবে।

অপর সিদ্ধান্ত অনুযায়ী, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উৎপাদন বাড়াতে হংকং থেকে একটি ‘এগ ওয়াশিং অ্যান্ড ব্রেকিং মেশিন’ আমদানি করা হবে। হংকং টেক ইয়ুন ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড থেকে কেনা এই মেশিনটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ১৭ কোটি ৫২ লাখ পিস। এতে ব্যয় হবে ৪৬ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ লাখ ৪৪ হাজার ২০০ টাকা (ফ্রেইট চার্জসহ)। মেশিনটি কোম্পানির সোনারগাঁয়ের কাঞ্চপুর এলাকার লোলাতি কারখানায় স্থাপন করা হবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, নতুন যন্ত্রপাতি স্থাপনের ফলে উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক এই মেশিনারি বসানোর ফলে উৎপাদন খরচ কমবে এবং গুণগত মান আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

Olympic

https://sharenews24.com/article/116263/index.html?shem=dsdf,sharefoc,agadiscoversdl,,sh/x/discover/m1/4

You may also like