শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবি পিএলসি) তাদের ব্যবসার পরিধি ও বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যে নতুন একটি বিক্রয় ও বিতরণ চুক্তি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, গত ৯ জুলাই ২০২৬ তারিখে ইএলবি পিএলসি এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ERGON-এর ট্রান্সফরমার অয়েলের অনুমোদিত পরিবেশক প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিকেন্টস লিমিটেড (PPPLL)-এর মধ্যে একটি বিক্রয় ও বিতরণ (Selling & Distribution) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রাথমিকভাবে এক বছরের জন্য করা এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের সরকারি খাতে ERGON ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করবে।
এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, চুক্তির একটি অনুলিপি (কপি) সরবরাহের জন্য তারা কোম্পানির কাছে অনুরোধ জানিয়েছে। তবে এখন পর্যন্ত ডিএসই ওই চুক্তির কপি গ্রহণ করেনি।
Easternlub
https://sharenews24.com/article/120697/index.html


