October 1, 2026 1:38 pm
Home Stock Market ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা

ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা

by fstcap

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৭৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২০ টাকা ২৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৩ টাকা ১৬ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৫৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৩ নভেম্বর, সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

https://sharenews24.com/article/123421/index.html

Ibn Sina

You may also like