Home Stock Market আড়াইহাজারে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আড়াইহাজারে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

by fstcap

পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০২ শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি ব্যয় করবে ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী মৌজায় জমিটি কেনার অনুমোদন দেওয়া হয়। জমিটি জামান মিয়া এবং মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও গং-এর কাছ থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নামে ক্রয় করা হবে। নিবন্ধন-সংক্রান্ত ভ্যাট, কর ও অন্যান্য ব্যয়ও কোম্পানিই বহন করবে।

 

কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যৎ উৎপাদন সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের লক্ষ্যেই এই জমি অধিগ্রহণ করা হচ্ছে।

অর্থসূচক/

You may also like